স্মৃতির সরণী বেয়ে
জীবনখাতার পাতা থেকে । পর্ব ১ ( স্বর্গীয় শ্রীযুক্তা অর্চনা সেনগুপ্ত স্মরণে) জীবনটা ঠিক একটা ক্যানভাসের মতো। সময়ের সাথে সাথে তাতে কত রঙ, কত আলো, কত ছায়া প্রতিনিয়ত পালাবদল করে। কোনো রং গাঢ় হয়, চেতনার গায়ে আঁচড় কাটে। আবার কোনো রং চিরদিন থাকে নেপথ্য প্রেক্ষাপটে, কিন্তু হালকা হয়ে। এই যে আজ এটুকু বুঝতে পেরেছি ,ছোটোবেলা কি অতটা বুঝতে পারতাম? কিন্তু জীবনের ক্যানভাসে এই রঙ তুলির খেলা শুরু হয়ে যায় শৈশব থেকেই। কিছু কিছু মানুষ আমাদের শৈশব এবং তারপর আমাদের বড় হওয়ায় অনেকটা জুড়ে থাকলেও আমরা অনেক সময় তাদের এই কৃতিত্বপর্ব টা প্রায় ভুলে থাকি কিংবা সেটা তো আমাদের প্রাপ্তি ছিল এই ভেবে অযত্নে ফেলে রাখি। আমি ঠিক তাই করেছি এতদিন। কিন্তু যত বড় হয়েছি খুব কাছ থেকে দেখা এই একটা মানুষকে নিয়ে লেখার ইচ্ছেটা প্রবল হয়ে উঠেছে। তিনি আমার ঠাম্মা শ্রীযুক্তা অর্চ্চনা সেনগুপ্তা (নামটা তিনি যেভাবে সাক্ষর করতেন, সেভাবেই লিখলাম)। মনে হতেই পারে,নি...