#সালতামামি# অনেকেই অভিযোগ করে থাকেন,'ছোটোরা আর বড়োদের আজকাল সম্মান করছে না । কিংবা দেখলে উঠে দাঁড়াচ্ছে না। হাসি বিনিময় অব্দি করছে না । কোথাও দেখা হলে চেয়ার ছেড়ে বসতে দিচ্ছে না ।এই প্রজন্মটাই বড়োদের রেস্পেক্ট দিতে জানে না'। বলি Respect দিতে জানাটা 'In Born' কোনো কোয়ালিটি নয়। ওটা শিখে নিতে হয়। এছাড়া এটা কোনো উত্তরাধিকার সূত্রে পাওয়া চরিত্রগুণও নয়। বাড়িতে যদি বড়োদের তাঁদের বড়োদের সম্মান করতে দেখি, তবেই আমরা কিছুটা হলেও এই গুণটি গ্রহণ করতে শিখি। বাকিটা বোধ-বুদ্ধি হবার পর নিজস্ব বিচারে যাঁকে সম্মান করতে ইচ্ছা হয়,তাঁকেই সম্মান করি। ভালোবাসার মতো সম্মানও একটি অর্জিত বস্তু। বড়োদের সম্মান করা বলতে আসলে কী বুঝি? শুধুমাত্র বয়সে কয়েকবছর পরে আসার গুণেই বুঝি বড়োদের সম্মান করা বাধ্যতামূলক? তা নয়। 'সম্মান', 'ভালোবাসা', 'শ্রদ্ধা', এই শব্দগুলো আসলে পারস্পরিক গুণে টিকে থাকা শব্দ। এ ছাড়া যে কোন সম্পর্ককে দীর্ঘমেয়াদি টিকিয়ে রাখার একটাই মন্ত্র সম্পর্কের মধ্যে অনেকটা বাতাস ভরে দেওয়া। ছোট-বড় ...
পোস্টগুলি
ডিসেম্বর, ২০২২ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে