পোস্টগুলি

এপ্রিল, ২০২৩ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

বাড়ি তো সেই একটাই

 #বাড়ি তো সেই একটাই# ক্লাস টু থেকে বাড়ির বাইরে আরেকটি বাড়ি হয়েছিল আমাদের । আমাদের মানে আমাদের পাঁচ ভাই বোনের। কোনটাকে বাড়ি বলে কোনটাকে বাসা বলে বুঝিনি তখনও। অনেক পরে বুঝেছি, কোনোটাই আসলে বাড়ি ছিলনা। তবুও চাবাগানের কোয়ার্টার টা যেন বাড়িই ছিল। অনেক বছরের সাধে- আহ্লাদে, স্বপ্নে-দীর্ঘশ্বাসে হলদেটে হয়ে যাওয়া বাড়ি। সজনে গাছ, পেয়ারা গাছ, বেল গাছ, আম-কাঁঠাল গাছের ছায়ায় বিশ্বস্ত একটি নিশ্চিন্দিপুর। শান্তি ছিল, আনন্দ ছিল। ছিলেন পরিজন।  তবুও সব ছেড়ে পাড়ি দিতে হলো এক বড় আকাশের খোঁজে।            ক্লাস টুর নতুন স্কুল। চাবাগানের স্কুল থেকে শহরের এল. পি স্কুলে ভর্তি। পাঁচ কিলোমিটার রোজ আসা যাওয়া সম্ভব নয়। তাই মা অফিসে কোয়ার্টার এ্যাপ্লাই করলেন। শহরে আর একটি কোয়ার্টার হলো, ভাই বোন আর মায়ের জন্য। কিন্তু হলে কী হবে। শনি রবি হলেই ব্যাগ গুছিয়ে, চাবাগানের পথ ধরে যাওয়া কোনো এক না দেখা মফস্বলের নাকওয়ালা বাসে উঠে বসতাম সবাই। দাদু ঠাকুমা পথ চেয়ে থাকতেন কখন পৌছুবো। বাস থেকে নেমেই হ্যান্ডিম্যানের হাতে আট আনা পয়সা গুজে দিয়ে সোজা বাড়ির পথ।  ...